এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, কত টাকা লাগবে? - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ নভেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, কত টাকা লাগবে?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানায় দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।

কমিটির প্রধান ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।’

আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।’ জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।

তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০