এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার দল আগে নিজেদের ভিত্তি শক্ত করতে চায়। তবে আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে আমরা নিজেদের ভিত্তি শক্ত করতেই কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, আর তা না হলে এনসিপি এককভাবেই ৩শ আসনে অংশ নেবে।

মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, এনসিপিকে শাপলা ফুলের বদলে শাপলা কলি প্রতীক দিয়ে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করলেও শাপলা কলি থেকে ফুল ফুটতে বেশি সময় লাগবে না। আগামী নির্বাচনে শাপলা কলিরই জয়-জয়কার হবে। বাংলাদেশের মানুষ দলের নাম বা মার্কা দেখে ভোট দেবে- সেই দিন আর নেই। মানুষ ভোট দেবে কাজ দেখে।

গণভোট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন। তবে এ ব্যাপারে সরকারকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া যেন দেশ ও জনগণের ওপরে ঠাঁই না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সারজিস আলম বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে। পঞ্চগড়েও কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। অন্যান্য এলাকাতেও দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে।

পথসভায় এনসিপির পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০