২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিকনির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা।
জানা যায়, আজকের জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

দলকে বিজয়ী করতে দিক-নির্দেশনা দিবেন আগামীর পথচলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ইতোমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।

সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০