হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব- সাদিক কায়েম - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব- সাদিক কায়েম

একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ‘ডিল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’।

সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব।

ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন, একটি দল ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। এই ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা।

তিনি আরও বলেন, এই ‘না’ মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা।

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন। কিন্তু সেই মঞ্চে একবারের জন্যও আমরা ‘হ্যাঁ’-এর স্লোগান বা ডায়লগ শুনি না।

তিনি প্রশ্ন তোলেন, তাহলে আমরা কি ধরে নেব আপনি ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা, ‘না’ মানে হলো মোদি, ‘না’ মানে হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া।

সাদিক কায়েম বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে দালালি করা কাউকে কোনো জায়গা দেওয়া হবে না। সবশেষে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০