হাদিকে গুলি করে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ ডিসেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি করে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি উপর গুলির ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নিন্দা জানান।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে লিখেছেন, তফশিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন, ওসমান হাদি গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, আমিন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বেলা ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০