সেন্টমার্টিনগামী জাহাজে আগুন- নুর কামাল নামে এক কর্মচারীর মৃত্যু - সমকন্ঠ
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ডিসেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন- নুর কামাল নামে এক কর্মচারীর মৃত্যু

কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে যাত্রী ওঠার আগমুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনায় নুর কামাল নামে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার মোহাম্মদ ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাই করার জন্য ঘাটে ভিড়ছিলো সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক। এরই মধ্যে ঘাট থেকে ২০০ মিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায় জাহাজে। পরে তাৎক্ষণিক জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের উদ্ধার করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১১

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৩

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৪

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৫

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১৬

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৮

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৯

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

২০