সিপাহী-জনতার বিপ্লব দিবসে শহীদ জিয়ার মাজারে বিপ্লবী পরিষদ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ নভেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিপাহী-জনতার বিপ্লব দিবসে শহীদ জিয়ার মাজারে বিপ্লবী পরিষদ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসলিম রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় তারা সিপাহী জনতার বিপ্লবের চেতনায় দেশবাসীকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী পুনর্জাগরণ ও গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ আসর রাজধানীর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে তারা ফাতেহা পাঠ ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষেদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আহমদ, বিপ্লব মিয়া ও আরমান অন্তু; বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা আলীয়া মাদরাসা শাখার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব জিনাত হোসাইন সহ বিপুল সংখ্যক সাধারণ জনতা।

কবর জিয়ারতের পর অনুষ্ঠিত হয় ফাতেহা ও বিশেষ দোয়া মাহফিল। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ এই ভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী পুনর্জাগরণের সংগ্রামে আত্মত্যাগী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাকিব মন্ডল।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া ছিলেন ঈমান, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। তার দেখানো আদর্শই আমাদের মুক্তি ও পুনর্জাগরণের পথ। আজকের দিনে আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জাতীয়তাবাদ ও দেশমুক্তির সংগ্রামকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করছি।

সাইয়েদ কুতুব বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবের চেতনাকে ধারণ করে। এ বিপ্লবের মহানায়ক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করে ইসলামী মূল্যবোধের আলোকে প্রকৃত মুসলিম রাষ্ট্র হিসেবে গড়েছিলেন। আমরা দলগতভাবে রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি।

আবদুস সালাম বলেন, ভারতের হুকুমে ফ্যাসিস্টরা মুসলিম রাষ্ট্র বাংলাদেশের ওপর সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবের পর শহীদ জিয়া সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের মূলনীতি প্রবর্তন করে দেশকে সঠিক পথে পরিচালনা করেছিলেন। কিন্তু নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে শেখ হাসিনা আবারও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করেছিল। আমরা চাই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুরনো সংবিধান বাতিল করে শহীদ জিয়ার ইসলামী নীতির আলোকে নতুন সংবিধান প্রণয়ন করা হোক।

ফজলুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের সব দলমতের মানুষেরই জাতীয় নেতা। কারণ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবে তিনি সব দলমতের মানুষকেই নেতৃত্ব দিয়েছেন। আমরা আজ তার মাজার জিয়ারতের মাধ্যমে দলমত নির্বিশেষে এ মুসলিম রাষ্ট্রনায়ককে ধারণ করতে জাতিকে বার্তা দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০