সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি

সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।

হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁ জেলার জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেছে।

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা বন্দরে পেঁয়াজ কিনতে ভিড় করেছেন। ফলে বন্দর অভ্যন্তরে বেড়েছে কর্মচাঞ্চল্যতা।

আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা। দাম হাঁকছেন ৬০ টাকা।

রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, প্রতি টন পেঁয়াজ ৪১০ ডলার এলসি মূল্য নির্ধারণ করে ১০ শতাংশ হারে শুল্কায়ন করা হচ্ছে। এতে টাকার হিসাবে দাঁড়িয়েছে ৫৫ টাকা ২৭ পয়সা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, এ পর্যন্ত হিলি বন্দরে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। পূর্বের আইপি (আমদানির অনুমতি) মেয়াদ চলতি বছরের ৩ মার্চ শেষ হওয়ায়, ওইদিন থেকে আমদানি বন্ধ ছিল। আবারও আইপি পাওয়ায় আমদানি শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০