দুদিনে ৫৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদিনে ৫৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি

অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশের মধ্যে সরবরাহ সীমিত থাকায় গত দুদিনে মোট ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিকটন এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১৮.৭৯ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা, মাছের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের অনুমতি দেওয়া হয়েছে।

আমরা নিশ্চিত করেছি যে রপ্তানির জন্য নির্বাচিত প্রতিটি ইলিশ স্বাস্থ্যসম্মত, রোগমুক্ত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য। এই পরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, প্রতিটি চালান নিরাপদ ও উচ্চমানের।

এছাড়া সরবরাহ সীমিত থাকায় দুদিনের রপ্তানি অনুমোদিত পরিমাণের তুলনায় কম হলেও আমাদের মূল লক্ষ্য মানসম্পন্ন ইলিশ রপ্তানি বজায় রাখা।

২০২৪ সালে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টনের অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে একাই রপ্তানি হয়েছে ৫৩২.৩ মেট্রিকটন।

স্থানীয় ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ এর ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দূর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ইলিশের চাহিদা বেশি। আমরা চেষ্টা করছি বাজার চাহিদা অনুযায়ী ইলিশ সরবরাহ বজায় রাখতে। তবে মাছের সীমিত পরিমাণ রপ্তানিতে কিছুটা বাধা থাকলেও আমাদের কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে রপ্তানি করেছে মেসার্স প্যাসিফিক সি ফুড ১.৬৩ মেট্রিকটন, মেসার্স এমভি সি ফুড ৪ মেট্রিকটন, মেসার্স তানিশা এন্টারপ্রাইজ ১.৩৬ মেট্রিকটন, মেসার্স সততা ফিশ ৩.৮ মেট্রিকটন, মেসার্স এমএপি ইন্টারন্যশনাল ৩ মেট্রিকটন, মেসার্স জেএস এন্টারপ্রাইজ ৫ মেট্রিকটন।

এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করেছে সততা ফিশ ৩.৬ মেট্রিকটন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিকটন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিকটন, লাকী ট্রেডিং ১৬.৮ মেট্রিকটন ও স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিকটন ইলিশ মাছ।

ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করে।

বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি ৩৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, সরকারি অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিকটনের মধ্যে গত দুইদিনে মোট ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে। মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিকটন এবং বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরবরাহ সীমিত হলেও প্রতিটি চালান পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য অনুমোদিত পরিমাণের মধ্যে স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন ইলিশ রপ্তানি নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০