সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে প্রহলাদপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা, আবু জাফর সরকার, মোক্তারুল করিম মণ্ডল শামীমসহ প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করেন বিএনপি নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০