সরকারি ঋণের চাহিদা পূরণে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে- আমির খসরু - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি ঋণের চাহিদা পূরণে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে- আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ঋণ চাহিদা পূরণে বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার পরিবর্তে পুঁজিবাজারকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরিজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিবর্তে ক্যাপিটাল মার্কেটের ব্যবহার বাড়ানো উচিত। সরকার মিউনিসিপ্যাল বা সার্বভৌম বন্ড ছাড়ার মাধ্যমে ঋণের চাপ কমাতে পারবে, যা অর্থনীতিকে গতিশীল করবে।

তিনি আরও বলেন, উড়োজাহাজ কেনা বা রেলওয়ের মতো বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করতে পারতো। আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও সঠিক পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।

অর্থনীতির চ্যালেঞ্জের বিষয়ে তিনি মন্তব্য করেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজারে আস্থা না থাকা। বাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং স্বচ্ছতা আনা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংকটও মূলত হিসাবরক্ষণ ও স্বচ্ছতার অভাবের কারণে গভীর হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির বিশ্লেষক, বিএসইসি কমিশনার, ব্যাংকারদের প্রতিনিধি ও বিদেশি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০