সব পথ মিশেছে ৩০০ ফিট সড়কে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব পথ মিশেছে ৩০০ ফিট সড়কে

প্রায় দেড় যুগ ধরে দেশের বুকে নিজ দলের প্রাণপ্রিয় নেতাকে তারা দেখতে পাচ্ছেন না। তবে এবার ‘তিনি’ আসছেন। নিজের চোখে তাই তাকে না দেখলেই নয়। নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই বাড়ছিল বিএনপি নেতাকর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা উৎসবমুখর হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দেশে ফিরছেন। তাকে ঢাকার ৩০০ ফিট সড়কের কাছে তৈরি করা মঞ্চে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সংবর্ধিত হবেন দলীয় নেতাকর্মী, দেশের মানুষের ভালোবাসায়।

এখানে এই সড়ক ও তার আশপাশে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা উদ্দীপ্ত, তারা উজ্জীবিত। এত বছর পর সেই প্রিয় নেতাকে দেখতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন পথ ধরে ঢাকায় আসছেন দলের নেতাকর্মী-সমর্থকরা। সেই সঙ্গে সাধারণ মানুষও ভিড় করছেন।

ভিড় ও অন্যান্য ভোগান্তি এড়াতে আগেই উপস্থিত হতে তাদের মধ্যে দেখা গেছে অদম্য উৎসাহ।

ঢাকায় যাদের আত্মীয়-স্বজন বা থাকার ব্যবস্থা আছে, তারা পথের দুর্ভোগ এড়াতে আগেভাগে ঢাকায় চলে এসেছেন। তবে গত সোমবার থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। গতকাল বুধবার রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে, লঞ্চে, বাসে চেপে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবিসহ নানা তথ্য শেয়ার করেছেন ফেসবুকে।

কেউ সেলফি দিয়েছেন, কেউ লাইভ করেছেন। গতকাল সকাল থেকে ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীদের দলে দলে ৩০০ ফিট এলাকায় এসে জড়ো হতে দেখা গেছে। তারা সেখানে আসেন বাস ছাড়াও ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাসেও।

কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছে। বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে বাগেরহাট থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। ১৫০টি বাসে নেতাকর্মীরা ঢাকায় আসছেন।

এ ছাড়া অনেকে ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়িতেও ঢাকায় পৌঁছেছেন। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় রওনা হয়েছেন। বরগুনা জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেন। বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা দেন।

এ ছাড়াও পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেবেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০