সংসদে খালেদা জিয়াকে নিয়ে সেই স্মৃতি রোমন্থন করে কাঁদলেন আলাল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে খালেদা জিয়াকে নিয়ে সেই স্মৃতি রোমন্থন করে কাঁদলেন আলাল

বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাতীয় সংসদে খালেদা জিয়াকে নিয়ে স্মৃতি রোমন্থন করে কাঁদলেন একটি অনুষ্ঠানে।

বক্তৃতার সময় জাতীয় সংসদের এমপি থাকাকালীন সময়ের একটি ঘটনা উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া গ্রহণ করেছিলেন সবার অনুরোধ ও চাপের মুখে। সেই যে পথচলা শুরু হয়েছিল, সেই পথচলা শেষ হয়েছে জিয়া উদ্যানের সমাধিতে। মানুষ চলে যায় কিন্ত মানুষের অক্ষয় কীর্তিগুলো পরের প্রজন্মের যারা থাকেন তারা স্মরণ করেন সম্মান ও শ্রদ্ধার সঙ্গে।

বিএনপির এ নেতা খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ উল্লেখ করতে গিয়ে বলেন, আমরা অত্যন্ত কাছে থেকে দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট ছিল মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর , যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন সেটা তিনি দিতে সক্ষম হয়েছিলেন তার কথাবার্তা, আচার-আচরণ, ধমক, পরামর্শ সবকিছুর মধ্য দিয়ে।

আলাল বিএনপির প্রয়াত চেয়ারপারসনের কথা স্মরণ করে বলেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি, তিনি রাগ করে একটা কথা বলেছেন জাতীয় সংসদে। তখন আমি পরপর দুইদিন প্রধানমন্ত্রী যেখানে বসেন সেখানে যাই নাই, অধিবেশন চালাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন, আমাকে বললেন; কি হয়েছে, আমি কি শাসন করার অধিকার রাখি না, আমি কি একটা পরামর্শ দিতে পারি না, অনেক বড় হয়ে গেছো নাকি। এই জিনিসটার মধ্য থেকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে। অনেককেই তিনি ধমক দিয়েছেন, শাসন করেছেন আবার আদরও করেছেন, দুই-তিনদিন না দেখলেই খোঁজখবর নিতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০