সংসদে আমির হামজা- ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে আমির হামজা- ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না

জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিষয় নিয়ে ধন্দের মধ্যে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নোটিশের বিষয় নির্ধারিত করে দেন।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।

এসময় স্পিকার বলেন, দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।

এরপর আমির হামজা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থাটা দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এটা আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় ৩-৪ বার বসেছিলাম। কিন্তু উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।

স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তার কাছে যে সমস্ত বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষসহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয়, এ বিষয়গুলোর সঙ্গে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।

এরপর স্পিকারকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন আমির হামজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০