শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ সব গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ সব গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি নাটোরের সন্তান মো. ইব্রাহিম হোসেন রনি সোমবার সন্ধ্যায় নাটোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় ভিপি ইব্রাহিম হোসেন রনি ছাড়াও বক্তব্য রাখেন- নাটোর জামায়াতের জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, জামায়াত মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, নাটোর প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন ও এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান প্রমুখ।

এর আগে বিকালে প্রেস ক্লাবের সামনে নাটোর জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি ভিপির রনির সংবর্ধনার আয়োজন করে সেখানে প্রতিষ্ঠানের সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে রনি বক্তব্য রাখেন।

চাকসু ভিপি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গত ৫ মে শাপলা চত্বরসহ সব হত্যাযজ্ঞের বিচার করতে হবে। সব গুম, হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। গুম, খুন, হত্যাসহ সব অন্যায়ের বিচার করতে হবে। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে পানি দেখতে চাই না। বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পুনর্বাসন করতে হবে। কিন্তু সরকার কারো ইশারায় এখনো তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্তর্বতীকালীন সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০