লাঙ্গলের প্রার্থী সরে দাঁড়ানোর পর রুমিন ফারহানাকে সমর্থন দিলেন জাপার নেতা-কর্মীরা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাঙ্গলের প্রার্থী সরে দাঁড়ানোর পর রুমিন ফারহানাকে সমর্থন দিলেন জাপার নেতা-কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন জাপার স্থানীয় নেতা-কর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানীর নেতৃত্বে নির্বাচনী এলাকার কয়েক শ নেতা-কর্মী রুমিন ফারহানার প্রধান নির্বাচনী কার্যালয়ে হাজির হয়ে তাকে সমর্থন দেন।

এর আগে গত রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেতা-কর্মীদের হুমকি-ধমকির অভিযোগ তুলে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন জাপা মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধা। এই ঘোষণার পর সোমবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে তাকে সমর্থন দেন জাপার নেতা-কর্মীরা।

আবদুল হামিদ ভাসানী গণমাধ্যমকে বলেন, আমরা পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারীর নির্দেশে এখানে হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছি। এখানকার মানুষ রুমিন ফারহানার কাছে নিরাপদ। আমাদের নৈতিক সমর্থন রয়েছে হাঁসের প্রতি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাঁস প্রতীকে ভোটে দেবে বলে আমাদের প্রতীয়মান হচ্ছে।’
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, শেষ মুহূর্তে এসে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালো টাকা ছড়াচ্ছেন। তারা পেশিশক্তি প্রদর্শন করছেন। তারা আমাদের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন।

জিয়াউল হক মৃধাসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এর মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী। এর আগে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন দলীয় সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০