লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।

জানা গেছে, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন শেষে ১৭ বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করেই সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। সপরিবারে ঢাকায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেই বাসার শেষ প্রস্তুতি চলছে। তবে সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন।

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। তিনি বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শে বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় শাশুড়ির সঙ্গেই ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করেন তিনি। বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০