রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

রাশিয়ার ইভানোভো অঞ্চলে মঙ্গলবার পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের কোনো আরোহীই জীবিত নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানিয়েছিল, ওই বিমানে সাতজন আরোহী ছিলেন।

দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, তারা উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে।

কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘৯ ডিসেম্বর ২০২৫-এ পরীক্ষামূলক উড্ডয়নের সময় ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন।’

তবে এতে বিমানে মোট কতজন আরোহী ছিলেন, তা উল্লেখ করা হয়নি। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, মেরামতের কাজ শেষ হওয়ার পর এই ফ্লাইটটি চালানো হচ্ছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আজ ইভানোভো অঞ্চলে মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ইভানোভো অঞ্চলটি মস্কোর পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ঘটনার সঙ্গে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কোনো যোগসূত্র রয়েছে বা কিয়েভের জড়িত থাকার কোনো অভিযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলা অভিযানের সময়ে দেশটিতে সামরিক তৎপরতা ও গতিবিধি বেড়ে যাওয়ায় রাশিয়ায় সামরিক পরিবহন ও সরঞ্জাম জড়িত দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০