রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছে ন্যাটোর গোয়েন্দা জাহাজ- পুতিন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছে ন্যাটোর গোয়েন্দা জাহাজ- পুতিন

রাশিয়ার নতুন ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষঅা সময় ন্যাটোর একটি গোয়েন্দা জাহাজ একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করেছে। তবে রাশিয়া এটিতে কোনো হতক্ষেপ করেনি, বরং তাদের পরীক্ষা পর্যবেক্ষণ করতে দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) নতুন কৌশলগত অস্ত্রটির উন্নয়নে জড়িত ব্যক্তিদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটা বলেন।

গত মাসে রাশিয়া সফলভাবে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। রাশিয়ান সামরিক বাহিনীর মতে, এটি ১৪ হাজার কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছে।

পুতিন বলেন, ‘আমি মনে করি বিদেশি বিশেষজ্ঞরাও এটি যাচাই করতে সক্ষম হয়েছেন; কারণ ২১ অক্টোবর বুরেভেস্টনিকের পরীক্ষার সময় একটি ন্যাটো গোয়েন্দা জাহাজ ক্রমাগত ওই এলাকায় ছিল। আমরা এর কাজে হস্তক্ষেপ করিনি। তাদের একবার দেখে নিতে দিন।

রাশিয়ান নেতা জোর দিয়ে বলেন, মস্কো কাউকে হুমকি দিচ্ছে না। এই পরীক্ষাগুলো দীর্ঘ-ঘোষিত কাজের অংশ। এটি অবাক হওয়ার মতো বিষয় নয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ‘পোসেইডন’ নামের একটি পারমাণবিক শক্তিচালিত টর্পেডো-আকৃতির সামুদ্রিক ড্রোন পরীক্ষা করেছে। এছাড়া নতুন মডেলের পারমাণবিক সাবমেরিন ‘খবরোভস্ক’ উন্মোচন করা হয়, যা থেকে ওই বিশেষ ড্রোনগুলো ছোড়া যাবে।

এই পরীক্ষাগুলোর কোনওটিতেই প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার কথা উল্লেখ করে পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০