রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে- মিনু - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে- মিনু

আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বুধবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, ১৯৯৬ সালে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল সাহেব বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।

আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিনু আরও বলেন, আমাদের মা হারিয়ে গেছেন। আমাদের মাঝ থেকে চলে গেছেন। তার সেই হাসিমুখটাকে সামনে রেখে ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি।

রাজশাহী জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল।

এতে রাজশাহী জেলার অন্য আসনগুলোর বিএনপির প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০