রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিয়েছে পুলিশ - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিয়েছে পুলিশ

রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।

‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এই কর্মসূচির ডাক দেয়। কর্মসূচিতে অংশ নেওয়া মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১২

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৩

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৪

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৫

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৬

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৮

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

২০