যারা মিটার চুরি করেছে, তারাই ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে- হাসনাত আব্দুল্লাহ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা মিটার চুরি করেছে, তারাই ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে- হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যারা দেবীদ্বারে একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিতেছে। আমরা ভোট চুরি হতে দিব না। বরং আমরা বিরুদ্ধেও যদি কেউ ভোট দেয়, সে যেন ভোটটা দিতে পারে আমরা সেটার ব্যবস্থা করব। চুরি করে ভোট দিয়ে ক্ষমতায় এসে কোন লাভ নেই।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবীদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এই মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণখেলাপীতে জড়িত ছিল, কারা ঋণখেলাপীতে জড়িত, কারা দুর্নীতি করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন। এই বিষয়গুলো আপনাদের উপর ছেড়ে দিলাম।

তিনি বলেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনও ভোট চুরি করতে পারবে না। আমরা জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিহত করব।

শনিবার সকাল থেকে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মুকসাইর গ্রাম, নবীপুর বাজার, পৈরাংকুল গ্রাম, এগারোগ্রাম, যুক্তগ্রামসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এসময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০