মবের শহরে পরিণত হয়েছে দেশ- সংসদে রুমিন ফারহানা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ এপ্রিল ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মবের শহরে পরিণত হয়েছে দেশ- সংসদে রুমিন ফারহানা

দেশে গত দেড় বছর ধরে চলা একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন কোথাও আজ জননিরাপত্তা নিশ্চিত নেই, বরং দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নোটিশ উত্থাপনকালে রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কোথাও এখন আর জননিরাপত্তা নেই। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে মব করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্টের লইয়ার্স রুমেও যে ধরনের ঘটনা ঘটেছে, তা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি তার বক্তব্যে বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামের দেড় বছর আগের ঘটনা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চরম চিত্র তুলে ধরছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “মাননীয় মন্ত্রী কয়েক দফা আশ্বস্ত করেছিলেন যে, বাংলাদেশে আর মব কালচার থাকবে না এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে।” তিনি আরও বলেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ধাবিত হয়।

নিজের বক্তব্যে দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও অনিয়মের দিকে ইঙ্গিত করে সংসদ সদস্য বলেন, সমাজে তীব্র হতাশা, ক্ষোভ ও বৈষম্য বিরাজ করছে। বিশেষ করে অপরাধের বিচার না হওয়ার যে সংস্কৃতি, তা এই পরিস্থিতির জন্য দায়ী। তিনি দেড় বছর আগে চট্টগ্রামে পিটিয়ে হত্যার ঘটনায় আজও বিচার না হওয়ার উদাহরণ টেনে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে উসকে দিচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে রুমিন ফারহানা জননিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০