ভোট পুনর্গণনার দাবি আমিনুলের, না মানলে যাবেন হাইকোর্টে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট পুনর্গণনার দাবি আমিনুলের, না মানলে যাবেন হাইকোর্টে

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, তার ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে হারানো হয়েছে। নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন তিনি। এই দাবি না মানলে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন আমিনুল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীতে নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে অভিযোগ করে তিনি বলেন, ১১ তারিখ রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়েছে। কিছু কেন্দ্রে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষরও নেই।

ঢাকা-১৬ আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। আর আমিনুল পান ৮৫ হাজার ৪৬৭ ভোট। ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে হেরে যান ধানের শীষের এই প্রার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০