ভারত বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তানের মিসাইল জবাব দেবে- পাকিস্তানি নেতা - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তানের মিসাইল জবাব দেবে- পাকিস্তানি নেতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের যুব দলের প্রধান কামরান সাঈদ উসমানি ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে।
কামরান সাঈদ উসমানি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন।

ভারতের নাম সরাসরি না বললেও এরপর সাঈদ উসমানি ‘ব্রাক্ষ্মণ রাষ্ট্র’কে উদ্দেশ করে বলেছেন, যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের সচেতন জনতা আপনাদের পাশে থাকবে। আমি এখন ব্রাক্ষণ রাষ্ট্রকে পরিষ্কার বলে দিতে চাই, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে না।

ভিডিওবার্তায় ওসমান হাদির বাংলাদেশকে কারও অধীনে দেখতে না চাওয়ার ইচ্ছার কথা বর্ণনা করেছেন সাঈদ উসমানি। এরপর বলেছেন, ‘কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো যখনই কোনো তরুণ মুসলিম সামনে এগিয়ে আসে, জনপ্রিয় আওয়াজ হয়ে ওঠে, তাকে চাপিয়ে রাখা হয়। এই ভারতীয় মুক্তিযোদ্ধারা তাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না, যাতে তাদের রক্ত শুষে নিতে পারে। সেটা বাংলাদেশে পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক কিংবা কোনো গণ্ডগোল লাগিয়ে মুসলিমের সঙ্গে মুসলিমের লড়াই বাঁধিয়ে দিয়ে। কিন্তু এখন মুসলিম তরুণরা তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছে। এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি বাচ্চাই ওসমান হাদি। ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার চিন্তাকে মেরে ফেলা যায়নি।’
এরপর বাংলাদেশকে নিয়ে সাঈদ উসমানি বলেছেন, ‘আজ বাংলাদেশের মানুষ ভারতের আজাদারি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আমি বাংলাদেশে আমার ভাই-বোনদের বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান, পাকিস্তানের মানুষ আর পাকিস্তানের সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০