বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত- সালাহউদ্দিন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত- সালাহউদ্দিন

খতমে নবুওয়তের আকিদার ওপর জোর দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে গিয়েছেন—আমি আখেরি নবী। আমার পরে কোনো রাসুল আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নেই… যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনর্বহাল করা হবেও জানান সালাউদ্দিন আহমদ।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস—সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট এর মধ্যে, সেটা তুলে দেওয়া হয়েছে। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করবো।

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি-দাওয়া, বিশেষ করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আইনানুগভাবে কার্যকর করার প্রতিশ্রুতি দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন… আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি-দাওয়া আছে, আমরা সব দাবি-দাওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসলিম উম্মাহর ঐক্য ও দুর্বলতা প্রসঙ্গ বিএনপির এই নেতা কবি আল্লামা ইকবালের কবিতার উদ্ধৃতি দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন,যদি মিল্লাতে ইসলামী আমরা একাট্টা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি… কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমা, মিল্লাতে ইসলামিয়ার বিভক্তির কারণে—আজকে ফিলিস্তিনে আমাদের হত্যা করছে, নির্মম হত্যাযজ্ঞ চলছে, আমাদের রোহিঙ্গা ভাইদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে। শুধু আমাদের দুর্বলতার কারণে।

সালাউদ্দিন আহমদ সব দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় সংসদে সহযোগিতা করার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০