বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে থাকবে না: ফয়জুল করীম - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে থাকবে না: ফয়জুল করীম

বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে, দেশের মানুষ নিরাপদে থাকবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, ‘বিগত সময়ে দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। তারা পরীক্ষা করেছে, বারবার ফেল করেছে। জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার কারণে ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল জনগণ। কিন্তু তারা ভালো কিছু করতে পারেনি। শেখ সাহেবের গুণের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এবার ইসলামী আন্দোলনকে পরীক্ষা করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০