বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে- মির্জা ফখরুল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে- মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই আশঙ্কা আছে—এই অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা দেব।

আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি পশ্চাৎমুখী হবে—তা এই নির্বাচনই নির্ধারণ করবে।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

বিজয় দিবসের প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা এ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা চালিয়েছিল, যা জাতি কখনো ভুলতে পারে না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন—এই সত্য আমাদের দৃঢ়ভাবে মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেই বিজয় অর্জিত হয়। এই বিজয় আমাদের অস্তিত্ব, ভূখণ্ড ও জাতিসত্তার বিজয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত। তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথনির্দেশনা দিচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগ স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে।

শেষে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০