বিএনপির বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ অগাস্ট ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে। এর আগে এক সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই ঘটনায় গ্রেপ্তারও হন তিনি। তবে জামিনের বেরুনোর পর তার বিরুদ্ধে আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ উঠলো।

সবশেষ রোববার (১৭ আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন শ্যামবালা হেমব্রম নামে ভুক্তভোগী এক সাঁওতাল।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে একটি বিরোধপূর্ণ জমিতে আমন ধান লাগাতে গেলে সাঁওতালদের ওপর হামলা চালান চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন। এতে সাঁওতালদের তিনজন আহত হন। তারা হলেন রাজাবিরাট এলাকার শ্যামবালা হেমব্রম (৪৫), তার ছেলে বিশ্বনাথ সরেন (২৫) ও নাতি জয়ন্ত হাসদা (১৯)। তাদের মধ্যে বিশ্বনাথ সরেন মাথায় গুরুতর আঘাত নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শ্যামবালা হেমব্রম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান রফিকুল ইসলামের বাবা হেকিম মন্ডল ও তার ভাইয়েরা তিন একরের বেশি জমি জাল দলিল করে ভোগদখল করে আসছেন। সেই জমিতে শুক্রবার বিকেলে তারা ধান রোপণ করতে যান। রফিকুল চেয়ারম্যান, তার ভাই শফিকুল ইসলাম ও মেজবাউল ইসলাম দলবল নিয়ে ধান চাষে বাধা দেন। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

সাঁওতালদের ওপর হামলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন রফিকুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই জমি আমার বাবা হাকিম মন্ডল ৩৫ বছর আগে হোপনা হেমব্রমের কাছ থেকে কিনে নেন। সেই থেকে আমরা চাষবাদ করে আসছি। এই জমির মালিকানাসংক্রান্ত সব বৈধ কাগজপত্র আমাদের রয়েছে। উল্টো সাঁওতালরা আমাদের জমিতে ধান রোপণ করতে যান। এতে বাধা দিলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে আমার ভাই শফিকুল ইসলাম মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সাঁওতালরা থানায় একটি অভিযোগপত্র দিয়েছে। আমি হাতে পেয়েছি রোববার গভীর রাতে। ঘটনাটি তদন্ত করে মামলাটি নথিভুক্ত করা হবে।’

উল্লেখ্য এর আগে গত ৩ জানুয়ারি উপজেলার বিরাট এলাকায় ফিলিমোনা হাসদা (৫৫) নামের এক সাঁওতাল নারীকে মারধর করেন চেয়ারম্যান রফিকুলের লোকজন। সেই ঘটনায় পুলিশ ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে আছেন। ওই ঘটনার পর রফিকুল ইসলামকে উপজেলা বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০