বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া- আবদুল্লাহ তাহের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া- আবদুল্লাহ তাহের

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত যদি হিসাব করি, তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে, প্রশ্নহীনভাবে তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের আবদুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন। এর আগে তিনি গুলশান কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। উনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন। উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সঙ্গে উনি কখনোই দেশের প্রশ্নে আপস করেন নাই। এ জন্য অনেক সময় তাঁকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এই মুহূর্তে যদি আমি হিসাব করি, তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যখন অসুস্থ ছিলেন সকল দলমতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে উনার সুস্থতা কামনা করেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন।
জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি সম্মান নিয়ে মৃত্যুবরণ করেছেন। সবচেয়ে বেশি ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন। জাতির প্রতি তাঁর যে দেশপ্রেম ছিল, সেটাকে অনুসরণ করে দেশের মানুষ তাদের দায়িত্ব পালন করবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০