ফুলবাড়ী সীমান্তে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন বলে বিজিবির বরাতে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের সিপাহী নং- ১১৪৬০৪। তার নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, মারা যাওয়ার সময় তিনি গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১ টার দিকে বিওপির সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ পাওয়া যায়। নিকটবর্তী টহলদল গুলির শব্দ পেয়ে গ্যারেজের পিছনে সিপাহী নাসির উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিপাহী নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি।

ফুলবাড়ী থানার ওসি ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০