ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন- ভোটারদের সাকি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন- ভোটারদের সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ‘মাথাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বহু মানুষ জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাদের এই ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। গত ১৭ বছর ধরে দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের অধিকার। ভোটারদের ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। ২০২৪ সালে তরুণরা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে ত্যাগ স্বীকার করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে সাকি বলেন, প্রবাসী রেমিট্যান্সে দেশের ৫০০ উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর শীর্ষে রয়েছে অথচ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। মেঘনা নদীর ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও বিশ্ববাজারে কাজ করার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের বাংলাদেশ। প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রবীণদের সেবা, নারী নিরাপত্তা ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হবে তাদের লক্ষ্য। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসমুক্ত নৈতিক সমাজ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা।

এই নির্বাচনি জনসভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এমএ খালেক, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপি ও জোটের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০