প্রশাসন কীভাবে দখল করতে হবে, প্রকাশ্যে বলে বেড়াচ্ছে- নাহিদ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন কীভাবে দখল করতে হবে, প্রকাশ্যে বলে বেড়াচ্ছে- নাহিদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকা দরকার, সেটি দেখতে পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। চট্টগ্রাম এক জামায়াত নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কীভাবে দখল করতে হবে, প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির এই উদ্বেগের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম।

এর আগে শনিবার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়; যা নিয়ে সমালোচনার মুখে পড়ে জামায়াতে ইসলামী।

ভিডিওতে দেখা যায়, জামায়াতের চট্টগ্রামের নেতা শাহাজাহান চৌধুরী বলছেন, ‘আমিরে জামাত যদি থাকত, আমি বলতাম: নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই, প্রশাসনকে অবশ্যই, আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনী এলাকায়, প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা।

সেই প্রসঙ্গ ধরে রোববারের সংবাদ সম্মেলনে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।’

জুলাই সনদ নিয়ে দর কষাকষির জেরে যে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, তারা একসময় ‘বন্ধু ছিল’ মন্তব্য করে তিনি বলেন, তারা কিন্তু একটা চক্রান্ত করছে।

কী সেই চক্রান্ত, তা স্পষ্ট না করলেও আওয়ামী লীগ আমলের নির্বাচনি অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছেন এনসিপি নেতা।

‘আমরা আগে থেকেই বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, যেখানে জবরদখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, মাসল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনে আমরা সবসময় দেখে এসেছি। শুনে এসেছি এর আগের সময়গুলোতে। এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি। ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাজ দেশপ্রেমিক মানুষরা সংসদে আসবে–এটাই আমাদের প্রত্যাশা।

কিন্তু সেই প্রত্যাশা পূরণের পথে বাধা দেখার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার ও প্রশাসনের যে শক্ত ও স্বচ্ছ অবস্থায় থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০