‘পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে, আমি তাদের বিরুদ্ধে’ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে, আমি তাদের বিরুদ্ধে’

পাকিস্তান থেকে মন্ত্রী এলেই যারা ‘বড় জ্যাঠা’ ভাবেন, তাদের বিরুদ্ধেই অবস্থান- এমন কঠোর বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, তার রাজনৈতিক আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা থেকে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি সেক্টর ও ব্রিগেড কমান্ডার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন; সেই শহীদ জিয়াই বিএনপি গড়েছেন। আমি মুক্তিযোদ্ধার দলে আছি।

নিজেকে ধর্মবিরোধী বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মুসলমান ঘরে জন্মেছি, পাঁচ বছর বয়সে মসজিদ-মাদ্রাসায় ভর্তি হয়েছি। ধর্মের বিষয়ে আমার বিরুদ্ধে যারা কথা বলে, তারা মিথ্যাবাদী, বেইমান, রাজাকার, স্বাধীনতাবিরোধী।’
জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। যারা বলে ৭১-এ যুদ্ধ হয়নি, পাকিস্তান থেকে কেউ এলে বড় জ্যাঠা এসেছে- আমি তাদের বিরুদ্ধে। বাংলাদেশই থাকবে, এটাই আমার লড়াই।’

মুক্তিযুদ্ধের মূল্যবোধ অস্বীকারকারীদের বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম, নির্বাসনে যাওয়া এক কোটি মানুষ- এসব ইতিহাস মুছে ফেলা যাবে না।

কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০