পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন- রুহুল কবির রিজভী - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন- রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতিশীল হয়ে পড়ছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত একটি ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন এখনও সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। সবকিছু ঠিক করতে হলে কমিশনকে দৃঢ়হস্তে ও ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়লে মানুষের পুরনো আশঙ্কাই আবার সত্য প্রমাণিত হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব এমনভাবে পালন করা উচিত, যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কিন্তু বর্তমানে নানা কারণ ও আচরণে নির্বাচন কমিশনকে ঘিরে কিছু কিছু প্রশ্ন উঠছে। তিনি বলেন, গত ১৫–১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। এই নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০