নির্বাচন পণ্ড করে দেবে আ.লীগ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন পণ্ড করে দেবে আ.লীগ

হাসিনাপুত্রের হুংকার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী-সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। সেইসঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুংকার দেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি।

জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এটিই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ওয়াজেদ বলেছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে ‘একজন রাষ্ট্রপ্রধানের মতো’ সম্মান করছে।

ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী জয় বলেন, ‘রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কী হতে যাচ্ছে। তারা এটি সরাসরি সম্প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, এবং সম্ভবত মৃত্যুদণ্ডও দিতে পারে।

তিনি আরও বলেন, ওরা আমার মায়ের সঙ্গে আর কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

শেখ হাসিনার এই উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের অংশগ্রহণসহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে তারা আপিল করবে না।

উল্লেখ্য যে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তার হুমকি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কথা উল্লেখ করে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করা হয়।

সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা করার দরকার তা-ই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে শেষ পর্যন্ত নির্বাচনের আগে বাংলাদেশে সম্ভবত সহিংসতা ঘটবে-মুখোমুখি সংঘর্ষের অবস্থা তৈরি হবে।

এর আগে, গত মাসে রয়টার্সকে হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেও নিরাপত্তাজনিত কারণে সতর্ক থাকতে হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০