নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নির্বাচনের আগে সরকার যেন শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করে তা প্রত্যাশা করেছেন। তিনি শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, সরকারের শেষ সময় চলছে। নির্বাচনের আগে বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দেওয়া জরুরি।

তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। বেতন বৈষম্য দূর করা প্রয়োজন; কেউ পাচ্ছে ৮ হাজার, কেউ ৭০ হাজার- এ ধরনের বৈষম্য চলতে পারে না।

সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট না পেলে ১ ডিসেম্বর থেকে আন্দোলনে নামা হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০