ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছেন। এদিকে ধানমন্ডি ৩২ নাম্বারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে।

এদিকে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০