দেশ দুর্নীতিবাজদের হাতে যাবে কিনা, নির্বাচনেই সিদ্ধান্ত- ডা.তাহের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ দুর্নীতিবাজদের হাতে যাবে কিনা, নির্বাচনেই সিদ্ধান্ত- ডা.তাহের

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি আবারও দখলদার, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের হাতে যাবে? নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজারে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, বিগত স্বৈরাচারদের সময় দেশে অনেক হিন্দু ভাই-বোনদের সম্পত্তি দখল হয়েছে। কারা দখল করেছে, সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা নেতা হিন্দুর সম্পত্তি দখল করেছে এ রকম প্রমাণ কেউ দিতে পারবে না।

তিনি বলেন, হিন্দুর সম্পত্তি তারাই দখল করেছে ভারত যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ভারত কাদের বন্ধু বানিয়েছে আপনারা জানেন? ফ্যাসিবাদ আওয়ামী লীগকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো সম্পত্তি জোরপূর্বক দখল করে না, বাড়ি দখল করে না, লুটপাট করে না।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস, খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার, ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মো. বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. ইব্রাহীম, মিয়াবাজার কলেজের সাবেক প্রিন্সিপাল হারুনুর রশিদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ মজুমদার, আবুল খায়ের মজুমদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০