দেশের পথে জোবাইদা রহমান, সরাসরি যাবেন হাসপাতালে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের পথে জোবাইদা রহমান, সরাসরি যাবেন হাসপাতালে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে দেশে রওনা হয়েছেন। তিনি ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক–ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তার ফ্লাইটটি ছেড়ে যাবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবাইদা রহমানের।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে—কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।

এদিকে, খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ জনের একটি মেডিকেল ও পরিচর্যা দল। তাঁদের মধ্যে রয়েছেন—
সৈয়দা শমীলা রহমান (কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান।
এছাড়া পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সফরসঙ্গী থাকবেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।

এদিকে তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় এবং তখন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০