দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাকের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাকের

দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইশরাক হোসেন।
রোববার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। একটি নতুন, সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি, দেশনেত্রী খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

ইশরাক বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার জন্য আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া চাই, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

বিএনপির এই তরুণ নেতা বলেন, এর আগেও এ ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ তালা এবারও আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন।

ইশরাক হোসেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। তাই আমরা আমাদের প্রয়োজনে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করছি। আপনারাও দোয়া করবেন, যেন দেশনেত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

ওয়ারী থানার সভাপতি হাজি লিয়াকত আলী, ওয়ারী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু ও প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০