দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- গোলাম পরওয়ার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে একটি সুশাসন এবং ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, জনগণের অধিকার সংরক্ষিত করে এমন একটি রাষ্ট্রকাঠামো রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে যে কাঠামো গঠন করেছি, সেটা জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তনে জামায়াতের আয়োজনে খুলনা-৫ আসনে শাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ১২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী গণভোটে জনগণের মতামতের জন্য পেশ হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার মানে হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্নমতের প্রতি দমনকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ‘হ্যাঁ’ বলা। ফলে আগামী দিনে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য দেশবাসীকে, সকল ভোটারকে, গণভোটে ‘হ্যাঁ’- তে ভোট দিয়ে, ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনিক সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সকল রাজনৈতিক দলের অধিকারের সুযোগ-সুবিধার সমতা রক্ষা করতে হবে। দেশে বিরাজমান সহিংসতা, সন্ত্রাস, গুলি বর্ষণ ইত্যাদি ঘটনায় দেশবাসী ও জাতি আজ উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা, নিয়োজিত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা ও ভূমিকা অপরিহার্য।

ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু শাখার সভাপতি হরিদাস মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০