দাবি বাস্তবায়নে ইসির সদিচ্ছা না দেখালে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদলের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবি বাস্তবায়নে ইসির সদিচ্ছা না দেখালে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদলের

আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করবো- এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ছাত্রদলের তিনটি ইস্যু হচ্ছে-

১. পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। আমি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের গতকালের মতো সুশৃঙ্খলভাবে তপ্ত রোদ উপেক্ষা করে অবস্থান করবো এবং আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয় আমরা সারারাত এখানে অবস্থান করবো।

আজ আমাদের দাবি আদায় ছাড়া আমরা এখান থেকে ছেড়ে যাব না উল্লেখ করে ছাত্রদলের সভাপতি বলেন, সেজন্য এই ভবনের সামনে যারা রয়েছে তাদের উদ্দেশে শুধু একটি কথা বলছি, আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য। সেজন্য আমরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। সেহেতু অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আপনারা যে কথা দিয়েছেন, অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফল চাই। আমরা সুষ্ঠভাবে আগামী ২২ জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়েই পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্যে আজ আপনারা সেই সমাধান দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

এর আগে, গতকাল প্রায় ৯ ঘণ্টা ছাত্রদলের নেতাকর্মীরা ইসির সামনে অবস্থান করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা কমিশনের কাছে তিন ইস্যু নিয়ে বক্তব্য তুলে ধরে।

ইসি থেকে তাদের আশ্বস্ত করা হলেও দাবি আদায় না হওয়ায় তারা আজ আবার কর্মসূচি পালন করছেন বলে ছাত্রদলের নেতারা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০