তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন- তাহের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন- তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, ‘আজকে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিয়ে, নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। তারা সরকারকে এমনভাবে পরিচালনা করতে চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তাহের এসব মন্তব্য করেন।

তিনি প্রধার উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে আর গণভোটের গুরুত্ব কমে যাবে। এর ফলে মানুষের মনোযোগ কম থাকায় গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না, তারা এটিকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করবে।

তিনি এই অবস্থাকে সেই দলের ‘ফাঁদ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, একটি দলের ফাঁদে পা দিয়েছে, যা সংস্কারের গুরুত্ব প্রায় শূন্যে নামিয়ে দিয়েছে।

তাহের আরও অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ আগে থেকেই দেখা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক উপস্থিত ছিলেন।

জুলাইয়াস জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে। এই দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০