তারেক রহমান আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা- হুমায়ূন কবির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা- হুমায়ূন কবির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন আন্তর্জাতিক মহলের বিবেচনায় দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে বিএনপির চেয়ারম্যানকে সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মনে করছেন আন্তর্জাতিক মহলের সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আজকের সূচিতে ১১ জন রাষ্ট্রদূত উনার (তারেক রহমান) সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন। উন্নয়ন ভাবনা, আমাদের ৩১ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনার (তারেক রহমান) ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে, কী কী থাকছে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু প্রোগ্রেস আছে। এখানে আমাদের একটা কন্টিনিউটি থাকবে এবং বিভিন্ন পজিটিভ এক্সচেঞ্জেস তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতদের অত্যন্ত ফলপ্রস আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে, কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়।

হুমায়ুন কবির বলেন, সামনে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে নির্বাচন আমরা খুবই এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে। তারাই এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং ভালো একটা প্রসেসের দিকে বাংলাদেশ যাচ্ছে। তাই যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০