ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে- তারেক রহমান - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে- তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোন সুখবরকে সুখবর মনে করি না। তার দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে, ভিনদেশী স্বার্থ থাকে- এমনটাই দাবি করেছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে তারেক রহমান লিখেন, ড. ইউনূস রোহিঙ্গাদের বলেছিল আগামী ঈদ সবাই বাড়িতে গিয়ে করবেন। এর কয়েকদিন পরই হাজার হাজার রোহিঙ্গা দেশে ঢুকল নতুন করে।

তিনি বলেন, বন্দর নিয়ে জাতীয় নিরাপত্তা কতটা বিঘ্নিত হবে, যখন অস্ত্র, প্রযুক্তি আমদানির সময় আমেরিকার নিষেধাজ্ঞা খাবে তখন বুঝবে। আমরা ইরান, পাকিস্তান, রাশিয়া বা যেকোনো দেশ থেকে এখন প্রযুক্তি শেয়ারিং এর সময় পার করছি।

সামনে যেই ক্ষমতায় আসুক এই সক্ষমতা বাড়াবেই জানিয়ে আমজনতা দলের সদস্যসচিব বলেন, আমার এমন কিছু সামরিক সক্ষমতা থাকবে যা অন্যের কাছে আমার দেশকে শক্তিশালী হিসাবে দাঁড় করাবে। এই জায়গাটিতে ভারত ও আমেরিকার স্ট্যাবলিশমেন্ট সংযোগ ঘটানোই একটি ডিজাইন বন্দর বিদেশীদের দেওয়া।
ডিপি ওয়ার্ল্ড এর পরিদর্শনে আসা অফিসারদের সিংহভাগই ছিল ভারতীয় অফিসার জানিয়ে তিনি লেখেন, এক দিকে দিল্লী না ঢাকা স্লোগান দেবেন, আর ভিনদেশীদের উচ্চ লাভে বন্দর দেবেন। আপনি পারবেন, ডিপি ওয়ার্ল্ড বা এসব ভিনদেশী কর্তৃপক্ষকে ভারতীয় নিয়োগ দিতে বাঁধা দিতে?

তিনি প্রশ্ন রেখে বলেন, শুধু মাত্র বিদেশীদের লভ্যাংশ বৃদ্ধির জণ্য ডক্টর ইউনূস বন্দরে সেবার চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি করেছে। যদি দেশের লাভের জন্যই দেন, তাহলে আগের রেটে কেন পারবে না বিদেশীরা?

তারেক রহমান লিখেন, আমি তো দেখলাম না, আমদানী রপ্তানিকারকরা কর্মসূচি করে দাবি জানিয়েছে কখনো যে, বন্দর বিদেশীদের দিয়ে দেওয়া হোক। তাহকে কার আগ্রহে এটা দেওয়া হচ্ছে।

দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনে সক্ষমতা বৃদ্ধি সার্বভৌমত্বের লড়াইয়েত প্রথম শর্ত উল্লেখ করে আমজনতা দলের সদস্যসচিব বলেন, দেশের সেবা ও উৎপাদন খাতকে দেশের অভ্যন্তরীণ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী করলেই কেবল আমরা স্বনির্ভর হই। আমাদের পানি, গ্যাস, তেল একইভাবে বিদেশী কর্তৃত্ব হতে মুক্ত করে সরকার ও জনগনের যৌথ মালিকানায় পরিচালনার সক্ষমতাই হল, সার্বভৌমত্বের নিগূঢ় চিন্তার বহিঃপ্রকাশ। এই ক্ষেত্রেও দেখলাম, বাপেক্স থেকে কর্তৃত্ব নিয়ে রা বিদেশী কোম্পানি শেভরনকে দিয়ে দেওয়ার তৎপরতা চালাচ্ছে।

সবশেষে প্রশ্ন রেখে তিনি বলেন, দেশের নিজস্ব উৎপাদন ও সেবা দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী না করে একে একে বিদেশিদের দিয়ে আমরা কি শুধু বিদেশে গিয়ে উট চরানো জাতি হিসাবে বেড়ে উঠব?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০