জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা- বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির - সমকন্ঠ
বৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা- বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

দেশে বর্তমানে বিদ্যমান জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের চরম অব্যবস্থাপনা ও আমদানিকৃত গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি দেশবাসীকে ধৈর্য ধরে সরকারকে কিছু সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়। আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাবে।
জ্বালানি সংকট নিয়ে তিনি আরও বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস। বৃহত্তর স্বার্থে সবাইকে কিছুটা সময় মানিয়ে নিতে হবে। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ১৪টি শহিদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও সিভিল সার্জন নাসির উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে- সংসদ সদস্য নাছির

চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ, চাষের অনুমতিও দিল নেপালের গণ্ডকী প্রদেশ

মার্কিন গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁস, দায়ীদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন- প্রতিমন্ত্রী শাহে আলম

গতি আর ওভারটেকে প্রাণ গেল যুবকের

মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর

১০

জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা- বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

১১

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি- নেতানিয়াহু

১২

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

১৩

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

১৪

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৫

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

১৬

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

১৭

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

১৮

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

১৯

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

২০