আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে- সংসদ সদস্য নাছির - সমকন্ঠ
বৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৬ অগাস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে- সংসদ সদস্য নাছির

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে এক সঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এমপি নাছির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না বলেন এমপি নাছির চৌধুরী।
উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে- সংসদ সদস্য নাছির

চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ, চাষের অনুমতিও দিল নেপালের গণ্ডকী প্রদেশ

মার্কিন গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁস, দায়ীদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন- প্রতিমন্ত্রী শাহে আলম

গতি আর ওভারটেকে প্রাণ গেল যুবকের

মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর

১০

জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা- বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

১১

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি- নেতানিয়াহু

১২

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

১৩

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

১৪

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৫

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

১৬

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

১৭

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

১৮

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

১৯

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

২০