তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৫ অগাস্ট ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লাহোরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। নগরীর গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভেতরে এক সহকারী সাব-ইন্সপেক্টরের (এএসআই) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই থানার পুরো পুলিশ স্টাফকে একসঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২ আগস্ট) গাজিয়াবাদ থানার ভেতরের একটি কক্ষে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত ওই থানারই একজন এএসআই। ভুক্তভোগী তরুণীর বয়স প্রায় ২০ এবং তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ।
লাহোর ডিআইজি (অপারেশনস) ফয়সল কামরান ডনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী তরুণী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সামনে থানার দোতলার নির্দিষ্ট রুমটি শনাক্ত করেছেন।

ডিআইজি বলেন, পুলিশ বিধি অনুযায়ী থানার ভেতরে কোনো অপরাধ বা অনিয়ম রোধ করার যৌথ দায়িত্ব পুরো স্টাফের। নারী পুলিশ সদস্য না থাকা সত্ত্বেও কেন এএসআই তরুণীকে থানায় নিয়ে এসেছিলেন, সে বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেননি। এই চরম দায়িত্বহীনতার কারণে থানায় নিয়োজিত ৭০ জনেরও বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার থানায় এফআইআর নথিভুক্ত হয়েছে। মামলাটি পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং ২০০২ সালের পুলিশ অর্ডারের ১৫৫-সি ধারা (পুলিশ কর্মকর্তাদের অসদাচরণ) অনুযায়ী রুজু করা হয়েছে।

এফআইআরে বলা হয়েছে, রোববার দুপুরে মানসিকভাবে অপ্রকৃতিস্থ তরুণী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। খোঁজাখুজির এক পর্যায়ে এক ব্যক্তি জানান, সাদা পোশাকে থাকা এক পুলিশকর্মী তাকে সঙ্গে নিয়ে গেছেন। রাত ৯টার দিকে পরিবার থানায় পৌঁছানোর আগেই মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং পুরো ঘটনা খুলে বলে।

সূত্র: ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০