জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন।

আজহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের গঠনে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা, নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিভাগীয় সেক্রেটারিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।

শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবারের মজলিসে শুরায় শুধু সদস্য নির্বাচন হয়েছে; অন্য কমিটিগুলোর পুনর্গঠন নির্বাচন পরবর্তী সময়ে করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত এটিএম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে। এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। নিয়মিত শুনানি শেষে ২৭ মে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।

প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি কারামুক্ত হন। মুক্তির পর তাকে নির্বাহী পরিষদের সদস্য মনোনয়ন দেয় জামায়াত, আর এবার তিনি নায়েবে আমির হিসেবে শপথ নিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০